ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সিরিয়াকে বিপুল তেল দেবে সৌদি আরব

সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে সহায়তা করতে সিরিয়াকে ১ দশমিক ৬৫ মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল দেবে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাদশা সালমান বিন আব্দুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশক্রমে এসব তেল দামেস্ককে দেওয়া হবে।

সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদের এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছেন।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সৌদির দেওয়া এ তেল সিরিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকারিতা এবং আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করা, অর্থনৈতিক সংকট মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ খাতগুলোর অগ্রগতি নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।

গত বছরে ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে উৎখাত করে আহমেদ আল শারার নেতৃত্বাধীন ইসলামিক দল। এরপর তিনি নিজে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

বাসার ক্ষমতায় থাকাকালীন আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার দূরত্ব তৈরি হয়। বিশেষ করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোয় তার সরকার থেকে মুখ ফিরিয়ে নেন আরব নেতারা। এছাড়া পশ্চিমারাও সিরিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বাসার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করে। অপরদিকে আরব দেশগুলো তাদের সরাসরি সাহায্যের জন্য এগিয়ে আসে। বিশেষ করে অর্থনৈতিকভাবে সিরিয়াকে শক্তিশালী করতে কাজ করছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সিরিয়াকে বিপুল তেল দেবে সৌদি আরব

আপডেট সময় ১২:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫