ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

আশুগঞ্জে কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অপ্রত্যাশিত এ ঘটনায় আপ লাইন দিয়ে ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালশহর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে পিছনের তিনটি বগি চলন্ত অবস্থায় জয়েন্ট খুলে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলোকে পেছনে এনে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

আশুগঞ্জে কালনী এক্সপ্রেস ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন

আপডেট সময় ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫