ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জর্জিনার ‘চাপে’ রোনালদো আজ আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের শেষ আট থেকে আগেই বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তারপরও বিশ্বকাপে চোখ আছে সিআরসেভেনের। আজ রোববার আর্জেন্টিনা ও ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালটাও দেখবেন তিনি। এ ম্যাচে পর্তুগিজ সুপারস্টার কাকে সাপোর্ট করছেন এটা নিয়ে চলছে আলোচনা। 

রোনালদোর সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথ থাকায় অনেকের ধারণা তিনি ফ্রান্সকে সমর্থন দেবেন। কিন্তু নিশ্চিত হওয়া গেল-তার বান্ধবীর জন্য আর্জেন্টিনাকে সমর্থন দেবেন রোনালদো।

যার সঙ্গে সংসার বেঁধেছেন সেই জর্জিনা রড্রিগুয়েজ একজন আর্জেন্টাইন। এ কারণে মেসির হাতে ফাইনালে ট্রফি দেখতে চাইতেই পারেন রোনালদো। নিজের প্রিয়তমাকে সবসময় অন্যরকমভাবে ভালোবাসেন এই পর্তুগিজ সুপারস্টার। অতীতেও সব সময়ই জর্জিনার পাশে ছিলেন রোনালদো।

এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘আমার বান্ধবী আর্জেন্টাইন। অনেকেই জানে না, সে হাফ আর্জেন্টাইন, হাফ স্প্যানিশ। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। যদিও অনেকেই ভাবে আমি পছন্দ করি না। সত্যিই আর্জেন্টিনাকে পছন্দ করি আমি।’

তার মানে স্ত্রীর ‘চাপে’ই ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জর্জিনার ‘চাপে’ রোনালদো আজ আর্জেন্টিনা

আপডেট সময় ০৪:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২