ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

নেপালে অস্থায়ী সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

রাজনৈতিক সংকটের মধ্যেই নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও জেন জি’র তরুণ প্রতিনিধিদের এই আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই প্রাধান্য পাচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমলয়ান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে অস্থায়ী সরকারের নেতৃত্ব ঠিক করতে আজ বৈঠকে বসছেন সেনাবাহিনী, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ও জেনারেশন-জি’র আন্দোলনের প্রতিনিধিরা।

সূত্র জানায়, আন্দোলনের তরুণ নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে।

হিমলয়ান টাইমস বলছে, প্রথমে কার্কির সহযোগীরা সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ সেনা নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী বৈঠক প্রেসিডেন্টের সরকারি বাসভবন শীতল নিবাসে গড়াবে।

এদিকে কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন শাহও কার্কির প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন। এতে জেনারেশন-জি আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

নেপালে অস্থায়ী সরকার নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট-সেনাবাহিনী-জেন জি

আপডেট সময় ০২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫