ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর ওপর হামলা

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে লাক্কাতুরা ক্রিকেট স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। আহত রাহাত হোসেন সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা।

আহত রাহাতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে রাহাত আর তার বন্ধু আড্ডা দিচ্ছিলেন। তখন কয়েকজন হেলমেটধারী যুবক এসে রাহাতের হাত-পায়ে কোপাতে থাকেন। পরে সঙ্গে থাকা বন্ধু তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হামলার শিকার রাহাত বলেন, ‘আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তাই আমার এলাকার জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আমার ওপর ক্ষুব্ধ ছিলো। তারাই আমার ওপর হামলা করেছে।’

এ বিষয়ে সিলেট মহানগর ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল ইসলাম বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। কিন্তু এসব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। ছাত্রলীগের নেতাকর্মীরা এসব প্রপাগান্ডা ছড়াচ্ছেন।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ওই যুবকের ওপর হামলা চালানোর খবর পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর ওপর হামলা

আপডেট সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫