ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ

বন্যায় তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র, নিহত ৬

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার দুটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালি ও ফ্লোরেস দ্বীপ। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বালির চার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। এতে অন্তত ৮৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে সোমবার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপেও আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১৮টি গ্রামের সড়ক যোগাযোগ ও ফোন সেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান আবদুল মুহারি। বালির জেমব্রানা জেলায় দুইজন মারা গেছেন। আর পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলায় চারজনের মৃত্যু হয়েছে এবং চারজন এখনো নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, বুধবার পর্যন্ত বালির কিছু এলাকায় এখনো পানি জমে আছে, যদিও ফ্লোরেস দ্বীপের পানি নেমে গেছে।প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং জলবাহিত রোগ দেখা দেয়।

জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টির ধরণও বদলাচ্ছে। এতে বর্ষাকালের স্থায়িত্ব ও তীব্রতা বেড়েছে, বাড়ছে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়ার প্রবাহ।
চলতি বছরের মার্চে জাভা দ্বীপে প্রবল বর্ষণের পর বন্যা ও ভূমিধসে তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন নিখোঁজ হন। এর আগে জানুয়ারিতে মধ্য জাভার একটি শহরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু

বন্যায় তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র, নিহত ৬

আপডেট সময় ০২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫