ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ

ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নেপালের চলমান অস্থিরতা বিবেচনায় ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভারত ও নেপালের মধ্যে এক হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও মৈত্রি চুক্তি অনুসারে দুই দেশের নাগরিক ও পণ্যের চলাচল সাধারণত অবাধ।

তবে বর্তমানে সীমান্তে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার গৌরিফাঁটা সীমান্তে নিরাপত্তা বাহিনী নেপালি নাগরিকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। তবে ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারছেন। অপরদিকে, নেপালও এখন ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, যদিও ভারতে অবস্থানরত নেপালি নাগরিকরা দেশে ফিরতে পারছেন।

দার্জিলিং অঞ্চলের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, এখানে একটি অস্থায়ী পুলিশ পোস্ট স্থাপন করা হয়েছে এবং বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সতর্ক অবস্থায় আছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সহিংসতায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় নাগরিকদের নেপালে অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের করুন মৃত্যু

ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা

আপডেট সময় ০২:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫