ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে দুই কর্মকর্তা সোনারগাঁয়ে দোকান দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সেলিম সরকারের বিরুদ্ধে পাঁচ সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকেরা আশুলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল দাউদকান্দিতে বন্দুক-কার্তুজ ও গ্রিল কাটারসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা

দুবাইয়ে প্রায় ১২০০ কোটি টাকা (বর্তমান বাজার মূল্য) পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাচার করা ওই অর্থ দিয়ে দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং ব্যবসায় বিনিয়োগ ও পরিচালনার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে সিআইডি।

অর্থপাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামানসহ অজ্ঞাতপরিচয়ের ৫-৭ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় মামলা করে সিআইডি।

অনুসন্ধানকালীন প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আল বর্ষা দক্ষিণ ৩, বারশা দক্ষিণ, বারশা দক্ষিণ ৪, থানিয়া ৫, জাদ্দাফ, হাইবা ৬, উপসাগরীয় বাণিজ্যিক এলাকা খায়রান, ইয়ালায়েস ২, বুর্জ খলিফা, জাবাল আলী, ওয়ার্ল্ড আইল্যান্ড, জাবেল ২, মার্সা দুবাই, নাদ আল শেবা প্রথম, ওয়াদি আল সাফা ৩-সহ বিভিন্ন স্থানে ২২৬টি ফ্ল্যা কেনেন। এসব ফ্ল্যাটের মূল্য ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম।

এছাড়া স্ত্রী রুকমীলা জামানের নামে দুবাইয়ের আল বর্ষা দক্ষিণ ৩ এলাকায় ‌`কিউ গার্ডেনস বুটিক রেসিডেন্সেস-ব্লক বি’ নামে সম্পত্তির তথ্য পাওয়া যায়। যার মূল্য ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকে দুটি হিসাবসহ মোট চারটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়।
ব্যাংক হিসাবগুলোতে বিভিন্ন অংকের দিরহাম ও মার্কিন ডলারের লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়, যা তৎকালীন সময়ের মুদ্রার বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা। এছাড়া সাইফুজ্জামান, তার স্ত্রী রুকমীলা জামান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পারস্পরিক যোগসাজশে সংযুক্ত আরব আমিরাতে দুটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, বিনিয়োগ এবং পরিচালনার তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংক থেকে রেকর্ডপত্র পর্যালোচনা করে সিআইডির পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, বিদেশে কোম্পানি নিবন্ধন, বিনিয়োগ ও সম্পত্তি অর্জনের নিমিত্তে সাইফুজ্জামান চৌধুরীর অনুকূলে সরকার কর্তৃক কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে সম্পত্তি ক্রয়, কোম্পানি নিবন্ধন এবং ব্যাংক হিসাবে অর্থ জমা করার মাধ্যমে প্রায় ১২০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা

দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে সিআইডির মামলা

আপডেট সময় ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫