ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জঙ্গলে লাশের গুঞ্জন, প্যাকেট খুলতেই যা মিলল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নীল রঙের পলিথিনে মোড়ানো এক প্যাকেট ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে জঙ্গলের ভেতরে একটি পলিথিনে মোড়ানো ‘লাশ’ ফেলে রাখা হয়েছে। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে যায় ঘটনাস্থলে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মুরাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই প্যাকেট খুলে দেখে একটি মৃত কুকুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে কয়েকজন কৃষক জঙ্গলের ভেতরে বড় আকৃতির একটি প্যাকেট দেখতে পান। দূর থেকে দেখে তাদের সন্দেহ হয় এটি মানুষের দেহ। দ্রুত খবর ছড়িয়ে পড়ে চারপাশে। অনেকে ভয়ে কাছে না গিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। পরে জনসম্মুখে পলিথিন কেটে ভেতরের বস্তু বের করলে দেখা যায় সেখানে রয়েছে একটি মৃত কুকুর। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা স্বস্তির নিশ্বাস ফেললেও অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনার পর স্থানীয়রা জানান, প্যাকেটের আকার দেখে আমরা ভেবেছিলাম সত্যিই হয়তো কোনো খুন হয়েছে। ভয়ে অনেকে কাছে যাইনি। পরে পুলিশ এসে সব পরিষ্কার করে দিলে আমরা নিশ্চিন্ত হই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ‘কালিয়াকৈরে লাশ পাওয়া গেছে’ খবরটি। পরে সত্যতা জানাজানি হলে তা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আতঙ্ক তৈরি না করে সে জন্য জনসচেতনতা জরুরি।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মৌচাক ফাঁড়ির পুলিশ পাঠিয়েছি। প্যাকেট খুলে দেখা যায় ভেতরে কুকুরের মরদেহ। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ হয়তো মৃত প্রাণীটি ফেলে রেখেছিল। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

জঙ্গলে লাশের গুঞ্জন, প্যাকেট খুলতেই যা মিলল

আপডেট সময় ০৪:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫