মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মো. পরশ উদ্দীনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার শেখজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম কালবেলাকে বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মানিকগঞ্জ প্রতিনিধি 




















