ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা মিরপুর বিআরটিএতে রাজস্ব কর্মকর্তা রুহুল আমিনের ‘দালাল সাম্রাজ্য’ হাতকড়িসহ পালিয়ে সরাসরি ফেসবুক লাইভে আসামি মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু

 জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাইনুদ্দিন হাওলাদার মফিজ।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে ইউনিয়ন উত্তর শাখার ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাওলাদার (মফিজ) সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে যুক্তরাষ্ট্র প্রবাসী হাইব্রিড বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি।হাইব্রিড বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিতর্কিত কর্মকাণ্ডে ত্যাগী বিএনপি নেতা কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। হাইব্রীড জাহাঙ্গীর আলম কখনোই এ উপজেলায় বিএনপি দলীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না। আজ তিনি উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন। ভোলা -২ আসনে এমপি নির্বাচন করতে সামজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে জানান দিচ্ছেন বিএনপির হাইব্রিড নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলম। ভোলা -২ আসনে জাহাঙ্গীর আলম বিএনপির মধ্যে গ্রুপিংয়ের চেষ্টা করলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। এছাড়াও ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অপপ্রচার চালালে যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলমকে প্রতিহত করার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর নির্যাতিত বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলেন
ভোলা – ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিএনপি নেতাকর্মীরা জেলহাজত খাটলেও পরিবারের খোঁজখবর নিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। আগামী সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করার ঘোষণা দেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে কাচিয়া ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সভাপতি বশির উল্লাহ শামিম খান, ইউনিয়ন বিএনপি উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, কাচিয়া ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখার সভাপতি রিপন হাওলাদার, কাচিয়া ইউনিয়ন ছাত্রদল উত্তর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম মিঝিসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু

 জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫