ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফাইনালে আর্জেন্টিনাকে পেলো ফ্রান্স, আগেই বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক ‘উগো লরিস’

গত বারের চাম্পিয়ন ফ্রান্স এবারের আসরে একটি ম্যাচেই হেরেছে। সেটি ছিল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ার পর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে। এর পর শেষ ষোলোয় পোল্যান্ড,

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সর্বশেষ মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি। কিলিয়ান এমবাপ্পে, উগো লরিসদের সামনে এখন টানা দুই বিশ্বকাপজয়ের হাতছানি। বিশ্বকাপ ইতিহাসে যে রেকর্ড আছে ইতালি আর ব্রাজিলের,

সেই কীর্তিতে নাম লেখাতে ফ্রান্সের শেষ প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে শিরোপানির্ধারণী সেই লড়াই। প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলা এই আর্জেন্টিনাকে নিয়েই যত ভাবনা ফ্রান্স অধিনায়কের।

সেইসঙ্গে ৩৫ বছর বয়সে তারুণ্যের দ্যুতি ছড়ানো মেসিও দিচ্ছেন বাড়তি ভাবনার চাপ। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর ফ্রান্স অধিনায়ক উগো লরিসের কণ্ঠে শোনা গেল তাই সতর্কতার সুর।

তিনি বলেন, আর্জেন্টিনা অনেক বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, সেটা তারা দেখিয়েছে। তিনি আরও বলেন, মেসির মতো একজন খেলোয়াড় আছে তাদের, ফুটবল খেলাটায় যে ছাপ রেখে দিয়েছে।

একটা দারুণ ম্যাচ হওয়ার সব উপকরণই আছে ফাইনালে। সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব আমরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ফাইনালে আর্জেন্টিনাকে পেলো ফ্রান্স, আগেই বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক ‘উগো লরিস’

আপডেট সময় ০৪:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২