ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদ গড়ছেন গণপূর্তের প্রকৌশলী রেজাউল করিম জমির বিরোধে বিষ দিয়ে নষ্ট ৭ হাজার ফুলকপির চারা, ক্ষতি ৩ লাখ টাকা কর্মচারীর সঙ্গে নিজের মেয়েকে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে দুই-এক মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫০ লাখ টাকার চুক্তিতে খাগড়াছড়ির ডিএফও পদ বাগালেন তারিকুল ইসলাম ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন

সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও চলছে চা শ্রমিকদের ধর্মঘট

মজুরী বৃদ্ধির দাবীতে দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। মঙ্গলবার বিকেলে চলমান ধর্মঘট নিরসনে দ্বিতীয় দফা আন্দোলনরত চা শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে শ্রীমঙ্গলে বৈঠকে বসে।বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী ও শ্রমিক নেতৃবৃন্দ।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অগাস্ট বুধবার বিকেল ৪ টায় বাংলাদেশ শ্রম অধিদপ্তরের ঢাকার কার্যালয়ে আলোচনায় বসবেন চা বাগান মালিক পক্ষ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।ইতোমধ্যে চা শ্রমিক নেতৃবৃন্দ মৌলভীবাজার থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বলে জানা যায়।পৃথকভাবে ২৩ অগাষ্ট ঢাকায় মন্ত্রী ও সচিবের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন,”শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে আন্দোলন অব্যাহত থাকবে।তাঁরা শোকের মাসের কথা বিবেচনা করে ২৩ অগাষ্ট পর্যন্ত রাজপথ অবরোধে চা শ্রমিকরা যাবেন না।বাগানের ভেতর মানববন্ধন,প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচী অব্যাহত থাকবে।”

উল্লেখ্য,শ্রমিকদের দৈনিক ১২০ টাকা থেকে মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন গত ৯ অগাষ্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ২ ঘন্টা করে পালন করছেন।এরপর ১৩ অগাষ্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিকরা ধর্মঘট পালন করেন।১৪ ও ১৫ অগাষ্ট ২ দিন স্থগিত থাকার পর আবার ১৬ আগষ্ট থেকে পূর্ণদিবস ধর্মঘট পালন করেন তাঁরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদ গড়ছেন গণপূর্তের প্রকৌশলী রেজাউল করিম

সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও চলছে চা শ্রমিকদের ধর্মঘট

আপডেট সময় ০৮:৫৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২