ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

 নদীতে বালু উত্তোলন দোয়ারাবাজারে বালুভর্তি ট্রাকসহ আটক ২

ডিসির নির্দেশ সত্বেও থামছেনা সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন নদীর অবৈধ বালু উত্তোলন। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের পরও রাতদিন বেপরোয়া ভাবে চলছে বালু উত্তোলন। আর রাতের আঁধারে পাচার হচ্ছে বিভিন্ন গন্তব্যে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোর রাতে বালুভর্তি একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন- ২৩-০৩৩৩১) সহ দুজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে আল আমিন (২৬) ও একই গ্রামের নুর ইসলামের ছেলে জসিম মিয়া (২৮)।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) ভোররাত সোয়া ১টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সম্মুখস্থ পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে সিলিকা বালুভর্তি ট্রাকসহ দুজনকে আটক করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের মৌখিক দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেতৃত্ব দেন এসআই (তদন্ত) শামছ উদ্দিন খান ও এসআই মিজানুর রহমান। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর বাজারসংলগ্ন ইজরাবিহীন মরাচেলা নদী হতে স্থানীয় সুনাইত্যা গ্রামের আব্দুল আলীর পুত্র মামুন মিয়া (২৮), একই গ্রামের আরশ আলীর পুত্র জসিম উদ্দিন এবং দ্বীনেরটুক গ্রামের সাদ্দাম মিয়া (৩০) পিতা- অজ্ঞাত এর সহায়তায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো তারা।

উল্লেখ্য, ইজারানীতি বহির্ভূত অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিরোধের অভিযোগে গত বৃহস্পতিবার দোয়ারাবাজার খাসিয়ামারা নদী পরিদর্শনে আসেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় নদী ও বালু মহাল পরিদর্শনকালে তিনি খাসিয়ামারাসহ উপজেলার বিভিন্ন নদী হতে ড্রেজার মেশিন দিয়ে ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকা বা বাল্কহেড বোঝাই বালু পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন। এবং ইজারাদারদের সতর্ক করে বলেন, অন্যথায় ক্ষতিপূরণ আদায়সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে লিজ দেওয়া নদী থেকে সনাতন পদ্ধতিতে বারকি নৌকা ও বেলচা দিয়ে বালু উত্তোলনে বাধা নেই বলে তিনি জানান।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, জব্দকৃত বালুসহ ধৃত আসামিদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন/২০১০ এর বিধিমতে মামলা রুজু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক

 নদীতে বালু উত্তোলন দোয়ারাবাজারে বালুভর্তি ট্রাকসহ আটক ২

আপডেট সময় ০৯:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫