সংবাদ শিরোনাম ::
দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষে এবার আন্তর্জাতিক ওয়ানডেতেও ফিরছেন টেলর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পেয়ে ক্রিকেট থেকেই অবসর নিয়েছিলেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার ব্রেন্ডন টেলর। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে বুলাওয়েতে চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এ ক্রিকেটার। এবার তাকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

টেলর এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। আগস্টের ২৯ ও ৩১ তারিখে হারারেতে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবে দুই দল।

টেলরকে ওয়ানডে ফরম্যাটে ফিরিয়ে বেশ আনন্দিত জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা ব্রেন্ডনকে আবারও দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা আমাদের কাজে লাগবে বলে আশা করছি। ড্রেসিংরুমে তার উপস্থিতি নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে।’
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ে আর কোনো ওয়ানডে খেলেনি। এবার দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা পেসার আর্নেস্ট মাসুকু।

জিম্বাবুয়ের ওয়ানডে দল-

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী

নিষেধাজ্ঞা শেষে এবার আন্তর্জাতিক ওয়ানডেতেও ফিরছেন টেলর

আপডেট সময় ১১:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫