ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ নয়, তাই বিভ্রান্তি : তাপস

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা যায়নি বলে এখনও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, স্বাধীনতার ৪০ বছর পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে একাত্তরের ঘাতক দালালদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের বিচার ও শাস্তিও সম্পন্ন হয়েছে। সেই কাজ এখনও চলমান রয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সরকার দীর্ঘ ২১ বছর সরকার পরিচালনায় ছিল বলে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করেছে। এ কারণেই সঠিক তালিকা প্রণয়ন করা উচিত।

তিনি আরও বলেন, প্রকৃত গবেষণার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা হলে তারা ইতিহাসে বীরোচিত সম্মাননা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ নয়, তাই বিভ্রান্তি : তাপস

আপডেট সময় ০৯:৪২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২