সংবাদ শিরোনাম ::
দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণায় আজ শুরু বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে আজ শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন। যেখানে পুরুষ এককে ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচের মতো তারকারা। আগের সেই ধার না থাকলেও ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি জকোভিচের সামনে।

এ বছর চারটি গ্র্যান্ডস্লামের তিনটির ফাইনালে উঠেছেন সিনার। এর মাঝে অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডনের ট্রফি জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনে কার্লোস আলকারাজের সঙ্গে পেরে ওঠেননি। এবার তার লক্ষ্য ইউএস ওপেন। এদিকে নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। পোলিশকন্যা ইগা সোয়াতেকও আছেন ফেভারিটের তালিকায়।

কোর্টের লড়াই শুরুর আগেই এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। পুরো আসরের প্রাইজমানি ৯ কোটি মার্কিন ডলার। যা যেকোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ। গতবছর এই প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি ডলার। ২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ ডলার। এবার তা ৫০ লাখ ডলার করা হয়েছে।

প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ভিট কোপরিভার মুখোমুখি হবেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সিনার। ইউএস ওপেনের ট্রফি ধরে রাখতে মানসিকভাবে তৈরি আছেন জানিয়ে সিনার বলেন, ‘শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। আপনি জানতে চেয়েছেন আমি শতভাগ সুস্থ কিনা? না। তবে আমার খেলা শুরু হতে দুদিন সময় থাকায় আশা করি, পুরোপুরি ফিট হতে পারব।’

সিনারের সঙ্গে এবারের ইউএস ওপেনে পুরুষ এককে স্পটলাইটে স্পেনের আলকারাজ। গ্র্যান্ডস্লামে তাদের পাঁচবারের সাক্ষাতে এই বছরই দুটি ফাইনালে দেখা হয়েছিল। আলকারাজ রোলা গাঁরোতে এবং সিনার উইম্বলডনে জিতেছেন। নারী এককে সবার চোখ থাকবে আরিয়ানা সাবালেঙ্কার দিকে। শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী তিনি। সেরেনা উইলিয়ামসের পর ব্যাক টু ব্যাক ইউএস ওপেনের ট্রফি জয়ের হাতছানি তার সামনে।

২০১২ থেকে ২০১৪- টানা তিনবার মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম জিতেছিলেন সেরেনা। চ্যাম্পিয়ন হওয়ায় কিছুটা চাপ অনুভব করছেন নারী এককের শীর্ষ বাছাই বেলারুশ তারকা সাবালেঙ্কা, ‘আমি মনে করি এটা (শিরোপা ধরে রাখা) অনেক চাপ। সম্ভবত বর্তমান চ্যাম্পিয়ন এখানে এলে শিরোপা ধরে রাখার চাপ অনুভব করেন, যেটা আমি করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী

সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণায় আজ শুরু বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম

আপডেট সময় ০৫:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫