সংবাদ শিরোনাম ::
দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় হার নারী দলের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

এই দলটি কয়েকদিন পর ওয়ানডে বিশ্বকাপে যাবে। তার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে খেলতে নেমে বড় ধাক্কা খেলেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা। আরও একবার বালকদের কাছে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এবার নারী লাল দলকে ২২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।

ব্যাটিং ব্যর্থতা ফের ভুগিয়েছে নারী দলকে। মাত্র ৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা। ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।

এর আগে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া।
অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে আর ১৮ রান তুলতে শেষ ৯ উইকেট হারান জ্যোতিরা।
অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী

অনূর্ধ্ব-১৫ বালকদের কাছে বড় হার নারী দলের

আপডেট সময় ০৪:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫