সংবাদ শিরোনাম ::
দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

‘এশিয়া কাপ জিতবে ভারত’

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করেন, আসন্ন এশিয়া কাপের শিরোপা জিতবে ভারত। ঘোষিত দলের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এ ভবিষ্যৎদ্বাণী করেন। শেবাগ দাবি করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার।

ভারতের অধিনায়কের ভয়ডরহীন ক্রিকেটে শিরোপা জিতবে ভারত এমনটি উল্লেখ করে শেবাগ বলেন, ‘এই ভারতীয় দলে অভিজ্ঞতা আর তরুণদের দুর্দান্ত সমন্বয় রয়েছে। সূর্যর ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় চ্যাম্পিয়ন হতে সক্ষম হবে।’

বাণিজ‌্যিক লাভের জন‌্য এবারও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপ দিয়ে এক মাস পর ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।

এশিয়া কাপের আয়োজন নিয়ে শেবাগ বলেন, ‘এই আয়োজন ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দনকে সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে। ভারত যখন খেলে, তখন আবেগ আমাদের একত্রিত করে। আমি ছবিতেও (এশিয়া কাপের প্রচারণা) সেই একই আবেগ অনুভব করতে পেরেছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী

‘এশিয়া কাপ জিতবে ভারত’

আপডেট সময় ০৬:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫