সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

দ্রুততম মানব খেতাব ফিরে পেলেন ইমরান

ইংল্যান্ড প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান আবারও বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নেননি ইমরান। তখন ইসমাইল দ্রুততম মানব হয়েছিলেন। এবার সামার অ্যাথলেটিক্সে ইমরান ফেরার পাশাপাশি খেতাবও ফিরে পেয়েছেন।

ইমরানুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ১০.৬৪ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। পুনরায় দ্রুততম মানব হয়ে ইমরান বলেন, ‘নৌবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি ৬-৭ মাস ইনজুরিতে ছিলাম। অপারেশনও হয়েছে, কঠিন সময় পার করে আবার প্রথম হয়েছি এজন্য ভালো লাগছে।’

বাংলাদেশে দ্রুততম মানব হলেও আন্তর্জাতিক মানদণ্ডে ১০০ মিটারে ১০.৬৪ টাইমিং মানসম্মত নয়। এ নিয়ে ইমরান বলেন, ‘এটা এখন ঠিক আছে, কারণ আমি মাঝে ২-৩ মাস অনুশীলনের বাইরে ছিলাম। সামনে এসএ গেমসে ভালো কিছু করতে চাই।’

ছয় মাস আগে দ্রুততম মানব হওয়া ইসমাইল এবার ১০.৮৮ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন। এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মোতালেব (১০.৮৬)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

দ্রুততম মানব খেতাব ফিরে পেলেন ইমরান

আপডেট সময় ০৬:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫