নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলমকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। দুপুরে কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরি সহ গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, জাহাঙ্গীর ও মুন্নির মধ্যে স্বামীর পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন যাবত। প্রায় মুন্নিকে নির্যাতন করতো স্বামী। গত রাতে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। এসময় তাকে চাপাতি ও ছুরি দিয়ে গলা ও হাতের রগ কেটে হত্যা করে মুন্নি। সকালে আশেপাশের লোকজন দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশের ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর আলম জানান, পারিবারিক কলহের এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরি সহ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
মোঃকাইয়ুম আলী ফতুল্লা প্রতিনিধি নারায়ণগঞ্জ 


















