সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদযাপনের জেরে নিহতের ঘটনায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিয়ে ছিল শঙ্কা। অবশেষে সেই শঙ্কাই সত্য হলো। রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হারাল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। এম চিন্নাস্বামী অনুমতি না পাওয়ায় এর পরিবর্তে ন্যাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। যেখানে পাঁচটি ভেন্যুর মধ্যে একটি ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী। একটি বাদে বাকি পাঁচ ভেন্যু অপরিবর্তিত রয়েছে।
ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।

পরিবর্তিত নতুন সূচিতে উদ্বোধনী ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নাভি মুম্বাইয়ের বদলে গুয়াহাটিতে হবে। এ ছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ গুয়াহাটিতে থেকে সরিয়ে নেওয়া হয়েছে কলম্বোতে। নাভি মুম্বাইয়ে হবে গ্রুপপর্বের দুটি ম্যাচ– ২৩ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত।

উল্লেখ্য, সবশেষ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে বিরাট কোহলিরা। শিরোপা উদযাপন করতে গিয়ে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়। এ ঘটনার জেরে মেয়েদের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫