সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ভারতীয় ক্রিকেটে চলছে পরিবর্তনের যুগ। টেস্টের পর এবার ওয়ানডে অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে আলোচনা। রোহিত শর্মা ৩৮ বছর বয়সে পৌঁছে গেছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ওয়ানডে এখনো তার প্রিয় ফরম্যাট হলেও ২০২৭ বিশ্বকাপে রোহিতের উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সেই জায়গাতেই সামনে আসছে উত্তরসূরির প্রসঙ্গ।

সাম্প্রতিক সময়ে শ্রেয়াস আইয়ারের নাম জোরেশোরে শোনা যাচ্ছিল ওয়ানডের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে। দুই ভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে টানা ফাইনালে তুলেছেন তিনি। নেতৃত্বের মিশ্রণ, অভিজ্ঞতা আর এক্স-ফ্যাক্টর—সব মিলিয়ে আইয়ারকে অনেকেই দেখছিলেন রোহিতের বিকল্প হিসেবে।

কিন্তু সেই জল্পনায় এবার পানি ঢেলে দিল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিত সাইকিয়া সাফ জানিয়ে দিলেন, ‘এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আইয়ারকে অধিনায়ক করার খবর একেবারেই ভিত্তিহীন।’

অন্যদিকে বিসিসিআই-এর আরেক কর্মকর্তা পরিষ্কার করে জানালেন, ওয়ানডে অধিনায়কত্বের দৌড়ে শীর্ষে আছেন শুভমান গিল। এরই মধ্যে তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং ওয়ানডেতে নিয়মিত ওপেনার। তার পক্ষে যুক্তি আরও জোরালো—গড়ে ৫৯ রান, সঙ্গে দলের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব। বোর্ড সূত্রের ভাষায়, ‘যিনি টেস্টে নেতৃত্ব দিয়ে সফলতার ছাপ রেখেছেন এবং বয়সে তরুণ, তাকেই স্বাভাবিকভাবেই ওয়ানডে অধিনায়কত্বের উত্তরসূরি ভাবা হচ্ছে।’

আইয়ার যতই আইপিএলে সফল হোন না কেন, ভারতীয় ক্রিকেট যে গিলকেই ভবিষ্যতের নেতৃত্বের প্রতীক হিসেবে গড়ে তুলতে চাইছে, তা এবার স্পষ্ট। বয়সে প্রায় পাঁচ বছরের ব্যবধানও গিলকে এগিয়ে রেখেছে। ইংল্যান্ড সফরে তার সফল নেতৃত্ব ও ধারাবাহিক ব্যাটিংও যোগ করেছে বাড়তি পয়েন্ট।

তবে আপাতত এই বিতর্ক স্থগিত থাকছে। কারণ, রোহিত শর্মাই এখনো ওয়ানডে দলের অধিনায়ক। অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার দেখা যাবে তাকে নেতৃত্বে। আর উত্তরসূরির আসল লড়াই, সেটি শুরু হবে রোহিতের বিদায়ের দিন থেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

আপডেট সময় ১২:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫