সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

fবয়স ৪০ হলেও এখনো পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখায় বেশ তরুণ। এত বয়সেও কীভাবে এত ফিট তিনি, কীভাবেই বা ধরে রেখেছেন যৌবন তা নিয়ে অনেকেরই রয়েছে কৌতূহল।

৪০ বছর বয়সেও তারুণ্যদীপ্ত রোনালদোকে নিয়ে বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন নিউইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ড. ইলি লেভিন। তার ধারণা, রোনালদো একাধিক সার্জারির মাধ্যমে তার যৌবন ধরে রেখেছেন। লেভিন সরাসরি রোনালদোর চিকিৎসক না হলেও চেহারার পরিবর্তন বিশ্লেষণ করে এ ধারণা দিয়েছেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, কী সার্জারি করেছেন রোনালদো। লেভিনের ধারণা, সিআর সেভেন তার নাকের আকৃতি উন্নত করার জন্য রাইনোপ্লাস্টি করিয়েছিলেন। এই সার্জনের বিশ্বাস, রোনালদোর নাকের হাড়কে ভেঙে নতুন আকার দেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যারিয়ারের শুরুতে রোনালদো নিজেই স্বীকার করেছিলেন, দাঁতের সৌন্দর্য বাড়াতে করেছেন অর্থোডন্টিক চিকিৎসা। লেভিনের ধারণা, রোনালদো হয়তো উপরের মাড়ির আকার ছোট করার সার্জারিও করিয়েছেন। ফলে হাসির সময় দাঁত আরও সুন্দরভাবে ফুটে ওঠে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

আপডেট সময় ১১:৫৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫