সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

তিন ম্যাচ নিষিদ্ধের শঙ্কায় মেসিদের কোচ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব তিগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। চোটের কারণে এদিন মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। মেসির অনুপস্থিতির দিন মিয়ামির হয়ে দুটি গোল করেন লুইস সুয়ারেজ।

জয় পেলেও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এদিন লাল কার্ড দেখেন মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। এর ফলে দ্বিতীয়ার্ধে ভিআইপি গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে বাধ্য হন তিনি।

ক্লাবটির সহকারী কোচ হাভি মোরালেস জানান, প্রথমার্ধ শেষে রেফারি চার মিনিট অতিরিক্ত সময় দেখিয়েছিলেন। কিন্তু খেলানো হয়েছিল প্রায় ছয় মিনিট। আমরা এ নিয়েই বিতর্কে জড়াই। এ কারণে লাল কার্ড দেখানো হয় মাশ্চেরানোকে।

নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে মিয়ামিকে কোচিং করাতে পারবেন না মাশ্চেরানো। কিন্তু গুরুতর অভিযোগের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসিদের কোচ। প্রচলিত নিয়ম অনুযায়ী, লাল কার্ড পাওয়া ম্যানেজার গ্যালারি থেকে খেলা দেখার সুযোগ পেলেও দলকে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। কিন্তু মাচেরানো দর্শকসারি থেকে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন। আর এই নিয়ম ভঙ্গের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মাশ্চেরানো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

তিন ম্যাচ নিষিদ্ধের শঙ্কায় মেসিদের কোচ

আপডেট সময় ১২:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫