সংবাদ শিরোনাম ::
গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ ভোলাহাটে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত!  নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে “সখিনা-কলিম” মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠিত ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন! পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ফতুল্লায় স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটের মাটিতে। এই সিরিজের জন্য আজ বুধবার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল। চমক হিসেবে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকছেন সাথিরা জাকির জেসি যিনি নারী ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেয়েছেন।

দ্বিতীয় ম্যাচটি হবে ১ সেপ্টেম্বর। সেদিন মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানভীর ইসলামকে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন মোর্শেদ আলী খান।
এরপর ৩ সেপ্টম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি।

সবগুলো ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। সবকটিতেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছেন জেসি

আপডেট সময় ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫