ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা আক্তার (৩৫) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। ঘটনার পর পরই ঘাতক স্বামী আব্দুল লতিফ (৪৬) পালিয়ে গেছেন। তিনি ওই এলাকার খবির উদ্দিনের ছেলে। ‍

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। এক সপ্তাহ আগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। রোববার আপস মীমাংসার মাধ্যমে লতিফ রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। সোমবার দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে দুপুরে লতিফ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই ঘাতক স্বামী পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

আপডেট সময় ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫