ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
আর্থিক লেনদেনে অসঙ্গতি

বরিশালে হোসনেআরা হামিদ ফাউন্ডেশনের সমন্বয়কারী আমিনুল ইসলামকে বরখাস্ত

হোসনেআরা হামিদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ বরিশাল বিভাগের সমন্বয়কারী মো: আমিনুল ইসলামকে শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে।
বরখাস্তকৃত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার লবনসাড়া গ্রামে। তিনি মো: ইদ্রিস ও খালেদা বেগমের সন্তান।
সম্প্রতি অফিসের টাকা নিজের ব্যক্তিগতখাতে ব্যবহার করে হিসেব দিতে না পারা, অতিরিক্ত অফিসের খরচ দেখানোসহ সাধারণ মানুষ ও কলিগদের সাথে দূর্ব্যবহার এবং ফাউন্ডেশনের কোন নিয়ম না মেনে নিজের ইচ্ছেমত অফিস চালানোসহ অনেক অভিযোগেই অভিযুক্ত আমিনুল।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, তদন্তে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হোসনে আরা হামিদ ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের প্রতি বরখাস্তকৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ, লেনদেন বা তথ্য আদান-প্রদান না করার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
হোসনেআরা হামিদ ফাউন্ডেশনের দপ্তর থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে গত ১১/০৮/২০২৫ ই তারিখে হোসনেআরা হামিদ ফাউন্ডেশন থেকে তাকে বরখাস্তের নোটিশ দেয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয় সকল প্রাতিষ্ঠানিক সম্পদ, অফিসের দেনা-পাওনা, মোটর সাইকেল, ল্যাপটপ, আইডি কার্ড, ফাইল, ফার্নিচারসহ অন্যান্য জিনিসপত্র ফেরত দেয়ার জন্য। কিন্তু সে সেই চিঠির কোন জবাব না দিয়ে পলাতক রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আর্থিক লেনদেনে অসঙ্গতি

বরিশালে হোসনেআরা হামিদ ফাউন্ডেশনের সমন্বয়কারী আমিনুল ইসলামকে বরখাস্ত

আপডেট সময় ০৬:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫