সংবাদ শিরোনাম ::
সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে নিয়োগ বাণিজ্যে বিএনপির দুই নেতার চাঁদা দাবি অডিও ফাঁস

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদে নিয়োগ দেয়ার নামে বিএনপির দুই নেতার ঘুষ বাণিজ্যের কথপোকথনের একটি অডিও রেকর্ড স্যোশাল মিডিয়ায় ফাঁস হয়েছে। ফাঁস হওয়া অডিও রেকর্ডে ৫ লক্ষ টাকার বিনিময়ে জাহাঙ্গীর নামে একজনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা শোনা যায়। অডিও ফাঁসে এলাকায় তোলপাড় চলছে।

ফাঁস হওয়া অডিওতে, হাসনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সোহাগ পাটোয়ারী এবং একই ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ পাটোয়ারীর কণ্ঠ শোনা যায়। দুজনের কথপোকথনে নয়নপুর পাটোয়ারীবাড়ীর সাত্তার পাটোয়ারীর ছেলে মোঃ জাহাঙ্গীর পাটোয়ারীকে নিয়োগ দিতে ঘুষ বাণিজ্যের দরকষাকষি চলে।
জানা যায়, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে হাসনাবাদ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে উদ্যোক্তা হিসেবে নিয়োগের চেষ্টা করে যাচ্ছে। ফরহাদ এবং সোহাগের কথপোকথনে শোনা যায় জাহাঙ্গীর ইতোমধ্যে তথ্য সেবা কেন্দ্রে উদ্যোক্তা হিসেবে নিয়োগ পেতে দুই তিন লাখ টাকা খরছ করেছে।

অডিও রেকর্ডে আরও ইঙ্গিত মেলে যে, অভিযুক্তরা অতীতেও এ ধরনের নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলো।
অডিও ফাঁসের পর দল এবং এলাকায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। ফরহাদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি করেছেন তৃণমূল নেতাকর্মীরা।
স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে অযোগ্য লোকদের তথ্য কেন্দ্রে নিয়োগ দিলে এরা সাধারণ মানুষকে সেবার নামে চুষে খাবে। তাই বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
এবিষয়ে নাম প্রকাশ না করে স্থানীয় বিএনপির একাধিক নেতা বলেন, ফরহাদ এবং সোহাগের ফাঁস হওয়া অডিওতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, তাই দল থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে।
এবিষয়ে সোহাগের মুঠো ফোনে কল দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সচেতন মহল ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

মনোহরগঞ্জে নিয়োগ বাণিজ্যে বিএনপির দুই নেতার চাঁদা দাবি অডিও ফাঁস

আপডেট সময় ০১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫