সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
ডা. তাসনিম জারা

তরুণদের মধ্যে জোয়ার এসেছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে

কেআইবিতে জাতীয় যুব সম্মেলনে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ছবি: মাহবুব আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, তরুণদের মধ্যে জোয়ার এসেছে। তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ এ যোগ দিয়ে তিনি একথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন, জুলাই পদযাত্রায় দেখেছি তরুণদের মধ্যে জোয়ার এসেছে। তারা দেশ নিয়ে স্বপ্নের কথা বলেছেন, রাজনীতি নিয়ে সম্ভাবনার কথা বলেছেন। তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এটাকে আমাদের লালন করতে হবে। যারা রাজনৈতিক দলের নেতারা আছেন, আমরা আশা করব তারা এটিকে লালন করবেন।

তিনি বলেন, গত এক বছর ধরে তরুণদেরকে বিভিন্নভাবে হেও প্রতিপন্ন করা হয়েছে। কিন্তু আন্দোলনে তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তরুণদেরকে হেয় করে দেখা, ছোট করে দেখার সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
এনসিপি নেত্রী বলেন, তরুণরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে। আমাদের এমন রাজনীতি করতে হবে যেখানে নারীরা সামনে থেকে রাজনীতি করতে পারে। এমন কোনো রাজনৈতিক নেত্রী নেই যাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়নি। এই সংস্কৃতি আমাদের ঠেকাতে হবে। এক্ষেত্রে তরুণরা মোকাবেলা করবে প্রত্যাশা করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডা. তাসনিম জারা

তরুণদের মধ্যে জোয়ার এসেছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে

আপডেট সময় ০৯:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫