সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

প্রয়োজনে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে: আখতার

টেবিলের আলোচনায় সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, যদি টেবিলের আলোচনায় সংস্থার বাস্তবায়নের পথ নিশ্চিত করা না হয় তাহলে রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কার নিয়ে টালবাহানা করা হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হলো, সেই সংস্থার প্রস্তাব যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ম্লান হয়ে যাবে।

তিনি বলেন, শহীদের রক্তের বিনিময়ে আমরা এমন এক বাংলাদেশ পেতে চেয়েছি যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, জবাবদিহি থাকবে, ক্ষমতার ভারসাম্য থাকবে।

আগামীর নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রয়োজনে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামীর নির্বাচন হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রয়োজনে রাজপথ দখলে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে: আখতার

আপডেট সময় ০৯:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫