সংবাদ শিরোনাম ::
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ

পৃথিবীতে স্বৈরাচারের কমিটি হলে শেখ হাসিনা হতেন সভাপতি: দুলু

পৃথিবীতে যদি স্বৈরাচারের কোনো কমিটি হয় তাহলে সেই কমিটির সভাপতি শেখ হাসিনা হতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

বুধবার (৬ আগস্ট) বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।
আসাদুল হাবিব দুলু বলেন, পৃথিবীতে যদি স্বৈরাচারের কমিটি গঠন করা হয়, তাহলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার সভাপতি হতেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখন দেশের মানুষের ওপর দুঃশাসন নেমে আসে। অতীতেও আমরা দেখেছি, হিটলার, চেঙ্গিস খান, নমরুদের মতো দানবদের পতন হয়েছে। আজ বাংলাদেশে নির্মমতার ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার।
তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন গণতন্ত্রের জন্য। আজকের তরুণ প্রজন্ম, শিশু-কিশোর, এমনকি সোনামণিরাও এই আন্দোলনে আত্মত্যাগ করেছে। শেখ হাসিনা সরকারের দমন-পীড়নে অনেকের জীবন ঝরে গেছে, অনেক পরিবার নিঃস্ব। এই অন্যায়ের বিচার আল্লাহ করেছেন।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দীর্ঘ আন্দোলনের কথা তুলে ধরে দুলু বলেন, গত ১৭ বছর ধরে আমরা রাজপথে ছিলাম। আমাদের কেউ চোখ হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে। তবুও গণতন্ত্রের আন্দোলন থেকে একচুলও সরিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লালমনিরহাট জেলা মহিলা দল, ছাত্রদল, যুবদল, ওলামা দলের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পৃথিবীতে স্বৈরাচারের কমিটি হলে শেখ হাসিনা হতেন সভাপতি: দুলু

আপডেট সময় ০৭:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫