ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে ৪৭ হাজার আসনে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমরা আলোচনা করেছি- সারা দেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে- এ বিষয়ে। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবো। সেটি কার কাছে, কীভাবে থাকবে সে বিষয়েও আলোচনা করছি। প্রিজাইডিং অফিসাররা যেন কারও বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন, সে ব্যবস্থাও করা হবে। তাদের সঙ্গে আনসার ও পুলিশ- সবাই থাকবে।

কারা বডি ক্যামেরা পাবে, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আমাদের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতি কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। পুলিশের যেসব সিনিয়র পোস্টে থাকবেন, তাদের কাছে থাকবে ক্যামেরাগুলো। সব বাহিনীকেই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এছাড়া নির্বাচন কমিশনকে বলেছি, তারা যেন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন। আমাদের বাহিনীর প্রশিক্ষণের পর আমরা একটু মহড়াও দেব। যাতে নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন করা যায়, সে অনুশীলনও করব।

তিনি বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা প্রায় ৮ লাখ হবে। আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত থাকবে এর মধ্যে। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে।

৭৬ কর্মকর্তাকে সংযুক্ত বা বদলি করার বিষয়ে উপদেষ্টা বলেন, এটি রুটিন বিষয়। চলতে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫