ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় বটতলী এলাকায় ধরলা নদীতে এই অভিযান চালানো হয়। আদালতে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। দন্ডপ্রাপ্ত যুবক রিপু (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তারপরেও উপজেলার বিভিন্ন নদী থেকে একটি অসাধু চক্র গোপনে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করে আসছে। এমন গোপন সংবাদেও ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় বটতলী এলাকায় ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের রিপু নামের এক যুবককে আটক করেন। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি দলসার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন , অভিযানে রিপু নামের এক যুবককে আটকের পর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।,

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫