শিক্ষা ও গবেষণায় একযোগে কাজ করার লক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সাথে যৌথ মতবিনিময় সভা গত ৪ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের উদ্যোগে ও আইএসএ সেলের পরিচালক, ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এস এম হেমায়েত জাহান। উক্ত মত বিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এর সম্মানিত অধ্যাপক ও ইন্টারন্যাশনাল কলাবরেশন ফর ফুড সিকিউরিটি এন্ড সাসটেইনএবেল এগ্রিকালচার (আইসিএফএস এ) এর সভাপতি ড. সুসিলাওয়াতী কাশেম। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ডঃ মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক প্রফেসর ড.শামীম মিয়া, বিশ্ববিদ্যালয় এর Registrar প্রফেসর ড. মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ দেলোয়ার হোসেন। উক্ত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ মোঃ মামুন অর রশিদ, মোঃ জামাল হোসেন, ডঃ মুহাম্মদ নেসার উদ্দিন আহমেদ, ডঃ সারোয়ার হোসেন ও বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষদ শিক্ষার্থীবৃন্দ । উক্ত মত বিনিময় সভায় মাননীয় উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ও গবেষণার মান উন্নয়নে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে ডক্টর সুশীলাওতি ও একমত পোষণ করেন। পরিশেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা গবেষণা ও বৃত্তি সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।
সংবাদ শিরোনাম ::
ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ০৪:৫৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- ৬৫০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























