ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চট্টগ্রামে সাপের কামড়ে শিবিরকর্মীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার নামে এক শিবিরকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন।
আরমানের মৃত্যুতে শোক জানিয়ে চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের বলেন, আরমান তালুকদার ছাত্রশিবিরের একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে ছিলেন তিনি। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত কর্মীকে হারিয়েছি। আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ্ তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ ঘরের বিছানায় শুয়েছিলেন। রাত ১টার দিকে জানালার পাশে থাকা তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

এর এক পর্যায়ে আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আরমানকে দাফন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

চট্টগ্রামে সাপের কামড়ে শিবিরকর্মীর মৃত্যু

আপডেট সময় ০৪:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫