ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘৩৬ জুলাই এক্সপ্রেস’ : টিএসসিতে ছাত্রশিবিরের আয়োজন

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে তিনদিনের আয়োজন শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় আজ (মঙ্গলবার) ভোর ৫টায় টিএসসি থেকে প্রতীকী “ফতেহ গণভবন” পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মধ্য দিয়ে।

প্রথম দিনের আয়োজনের মধ্যে থাকছে— ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী গান ও কবিতা, শহিদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, বিকেলে মাইম পরিবেশনা ও নাটক এবং রাতে ‘প্ল্যানচেট বিতর্ক।’

আয়োজন ঘিরে টিএসসির প্রবেশমুখ থেকে শুরু করে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় জুলাই আন্দোলনের পোস্টার, ব্যানার ও চিত্রশিল্প দিয়ে। প্রদর্শনীতে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের নানা দিক তুলে ধরা হয়। এর ভেতরেই তৈরি করা হয় প্রতীকী “ফতেহ গণভবন”, যেখানে গণভবনের ধ্বংসস্তূপরূপে বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়। দর্শনার্থীদের জন্য রাখা হয় দুটি জরুরি চিকিৎসা সহায়তা বুথও।

উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “এই আয়োজন কোনো বিনোদন নয়। এর মাধ্যমে আমরা বলতে চাই, ‘জুলাই চেতনা’ হারিয়ে যাওয়ার নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাবে। অভ্যুত্থানের সময় আমরা এমনভাবে বাসা থেকে বের হতাম, যেন আর ফেরত না আসার প্রস্তুতি নিয়েই বের হচ্ছি। সেই ভয়, সেই আত্মত্যাগ আমাদের পথ দেখিয়েছে। আজ আবার নতুন করে শঙ্কা দেখা দিয়েছে, কেউ কেউ এই নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম ও ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ প্রমুখ।
ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দীন খানের সঞ্চালনায় এই অনুষ্ঠান চলবে তিন দিনব্যাপী। দ্বিতীয় দিন থাকবে আলোচনা সভা, যেখানে আলোচিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’, এরপর ‘ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন’ এবং ‘নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম’।

সমাপনী দিন অর্থাৎ ৭ আগস্ট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ‘জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী’, যেখানে বিভিন্ন চিত্রকর্মে ফুটে উঠবে অভ্যুত্থানের দিনগুলো, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের প্রত্যাশা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

‘৩৬ জুলাই এক্সপ্রেস’ : টিএসসিতে ছাত্রশিবিরের আয়োজন

আপডেট সময় ০৪:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫