ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা 

  • রিয়াজ ফরাজি 
  • আপডেট সময় ০৩:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোরহানউদ্দিনে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। ভোলা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, দিবসটি পালনের মূল লক্ষ্য ছিল শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা।দিবসের শুরুতে, বোরহানউদ্দিন উপজেলার ০৭জন শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রায়হান উজ্জামান,  সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন পৌর প্রশাসক মেহেদী হাসান ও বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ সদস্যরা নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, বোরহানউদ্দিনের মোট ০৯জন শহীদের মধ্যে ০৭ জনকেই স্থানীয়ভাবে সমাহিত করা হয়েছিলো। বাকি দুইজন শহীদ দীপ্ত দে-কে মাদারীপুর এবং শহীদ মো. জামাল হোসেন-কে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এদিকে, শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য বিশেষ করে ‘বাস’ ব্যবস্থা করা হয়। একজন অফিস সহকারী এবং একজন অফিস সহায়কের তত্ত্বাবধানে তাদের জেলার মূল কর্মসূচিতে পাঠানো হয়। এছাড়া, দিবসটির গুরুত্ব বিবেচনায় উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়, যেখানে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা 

আপডেট সময় ০৩:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫