ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বংশালে ধর্ষণ মামলায় আটক ৩

  • মোঃ- জাকির হোসেন
  • আপডেট সময় ০১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

রাজধানীর বংশালে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) এবং আব্দুল জলিল (৬৯)।

সূত্রাপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম গ্রেফতারকৃত তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা এক বা দুজনের বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে ভিকটিম জানান, দেড় বছর আগে মোঃ রাশেদুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে রাশেদুজ্জামান ভিকটিমকে তার বাসায় কাজের প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও ভিকটিম পরে কাজে যোগ দেন। একসময় রাশেদুজ্জামান তাকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেয়। ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বংশালের সাতরওজা এলাকায় তার বাসায় জোরপূর্বক ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। এই ভিডিও ব্যবহার করে রাশেদুজ্জামান অন্য গ্রেফতারকৃতদের সঙ্গে ভিকটিমকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং প্রতিটি ঘটনার ভিডিও ধারণ করে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ভিকটিমের কাছে ২০ হাজার টাকা দাবি করে গ্রেফতারকৃত রাশেদুজ্জামান। টাকা না দেওয়ায় ধর্ষণের ভিডিও ভিকটিমের গ্রিস প্রবাসী বেয়াইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়।

থানা সূত্র জানায়, মামলা দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১:৪৫ ঘটিকায় সূত্রাপুর থানাধীন রায়সাহেব বাজার এলাকায় মোঃ রাশেদুজ্জামান ও আলমগীর হোসেনকে এবং রাত আনুমানিক ২:১০ ঘটিকায় কোতয়ালী থানাধীন পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা আদালতে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলকহ জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।, পুলিশ সূত্র থেকে জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

বংশালে ধর্ষণ মামলায় আটক ৩

আপডেট সময় ০১:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫