সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

বেতনের দাবি নিয়ে বিপাকে ভিনিসিয়ুস

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে সতর্ক করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের ক্রীড়া পরিচালক ও রিয়ালের সাবেক খেলোয়াড় রাফায়েল আলকোর্তা। তার মতে, বেতনের জন্য এখন ‘চাপ সৃষ্টি’ করলে তা ভিনিসিয়ুসের জন্য ‘বুমেরাং’-এর মতো ফিরে আসতে পারে এবং রিয়ালের মতো ক্লাবের সঙ্গে এটি হয়ে উঠতে পারে এক ‘বিষাক্ত সংঘাত’।

বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা থমকে আছে ভিনিসিয়ুসের বেতন চাওয়াকে ঘিরে। শোনা যাচ্ছে, কিলিয়ান এমবাপ্পের থেকেও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, যা মাদ্রিদ বোর্ডের মধ্যে বিরক্তি সৃষ্টি করেছে।

এমন প্রেক্ষাপটে স্প্যানিশ রেডিও ক্যাডেনা এসইআর-কে দেওয়া সাক্ষাৎকারে আলকোর্তা বলেন, ‘ভিনিসিয়ুস বিশ্বের সেরাদের একজন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের ওপর চাপ সৃষ্টি করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে। আমরা ভুলে গেলে চলবে না, সার্জিও রামোসের সঙ্গে এমনই কিছু হয়েছিল।’

গত মৌসুমে ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন আলকোর্তা। ২০২৪-২৫ মৌসুমে ৫৮ ম্যাচে ২২ গোল ও ১৯ অ্যাসিস্ট করলেও আগের মৌসুমের তুলনায় (৩৯ ম্যাচে ২৪ গোল, ১১ অ্যাসিস্ট) তা ছিল কিছুটা পিছিয়ে।
‘গত মৌসুমে তাকে ও এমবাপ্পেকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। ওদের দুজনই তরুণ, উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু ঠিক পরামর্শ দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে—এখন নিজেদের প্রমাণ করার সময়, দাবি তোলার নয়। পারফর্ম করো, রিয়াল পুরস্কার দিতে জানে,’ বলেন আলকোর্তা।

আলোকর্তা আরো বলেন, ‘বেতন নিয়ে এই ধরনের সংঘাত বিষাক্ত হয়ে উঠতে পারে। পেরেজ আবেগী হতে পারেন, তবে কঠিন সিদ্ধান্ত নিতে তার জুড়ি নেই। এখন শান্ত থাকা দরকার। ভালো একটা মৌসুম কাটালে ভিনিসিয়ুস নিজেই শক্ত অবস্থানে যাবে।’

ভিনিসিয়ুসের প্রতি নজর রাখছে সৌদি ক্লাব আল-আহলি। সংবাদমাধ্যমের দাবি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে টানতে তারা ৩০০ মিলিয়ন ইউরোর বিশাল বাজেট রেখেছে। তবে ভিনিসিয়ুস এখনও পর্যন্ত প্রকাশ্যে জানিয়েছেন, তিনি রিয়ালেই থাকতে চান।

আগামী ১৯ আগস্ট লা লিগার প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে ক্লাব ও খেলোয়াড়—উভয়ের জন্যই এই চুক্তি বিতর্ক একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস মাঠের পারফরম্যান্স দিয়ে আবারও নিজেকে মাদ্রিদের অবিচ্ছেদ্য অংশ প্রমাণ করতে পারেন কি না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

বেতনের দাবি নিয়ে বিপাকে ভিনিসিয়ুস

আপডেট সময় ১২:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫