ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

তিতাসে কিলার মামুন সম্রাটের অন্যতম দুই সহযোগি আটক- মিলেছে ইয়াব

কুমিল্লার তিতাস ও দাউদকান্দি অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে নিহত কিলার মামুনের অন্যতম প্রধান সহযোগী রাকিবুল ইসলাম বুলেট ও ছোট মামুনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
অন্ধকার জগতের অন্যতম ডাকাত সদস্য বুলেট তিতাসের নারান্দিয়া ইউনিয়নের তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে ও জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে ছোট মামুন।
পুলিশ জানায়, তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে কুখ্যাত ডাকাত বুলেটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি, মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে এবং সে পুলিশের তালিকায় পলাতক ছিলো। গতকাল ৩আগস্ট রবিবার রাতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে  গোপন সংবাদের ভিত্তিতে তিতাসের কদমতলী এলাকার বুলেটের নানীর বাড়ি হতে তাকে আটক করা হয়। পুলিশ আরো জানায়, বুলেটের হেফাজতে থাকা নিহত কিলার মামুনের অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনাকালে বুলেটের দেওয়া তথ্য মতে মামুনের আরেক সহযোগী শোলাকান্দির ছোট মামুনকে আটক করা হয়। তবে অবৈধ অস্ত্র পাওয়া না গেলেও ছোট মামুনের হেফাজতে থাকা ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলেও থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ শহিদ উল্যাহ সাংবাদিকদের নিশ্চিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা?

তিতাসে কিলার মামুন সম্রাটের অন্যতম দুই সহযোগি আটক- মিলেছে ইয়াব

আপডেট সময় ০৮:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫