সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

তৈরি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার!

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

মাত্র ১৩ বছর বয়সেই আলোচনায় উঠে এসেছেন কাউয়ান বাসিলে। যার বেড়ে ওঠা সান্তোসে। এই কিশোরের বাবা ব্রাজিলের সাবেক ফুটবলার আন্দ্রেজিনহো। ফুটবল নৈপুণ্যে কাউয়ান বাসিলেকে ব্রাজিলের ভবিষ্যৎ মনে করা হচ্ছে। অনেকের মতে তিনিই হতে পারেন ব্রাজিলের পরবর্তী নেইমার!
বাসিলের বয়স যখন ৮ বছর, তখন প্রথম আলোচনায় আসেন তিনি। তখন থেকে তার স্পন্সর নাইকি। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির রেকর্ড এটি। নাইকির সঙ্গে প্রথম চুক্তির সময় নেইমারের বয়স ছিল ১৩, মেসির ১৫। অর্থাৎ, এক্ষেত্রে মেসি-নেইমারের রেকর্ড ভেঙেছেন তিনি।

জাদুকরী ড্রিবলিং, পাসিং ও গোল করার সহজাত দক্ষতার মাধ্যমে বাসিলে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন, নেইমারের সঙ্গে তার তুলনা এমনিই করা হচ্ছে না। গত বছর একটি বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সান্তোস অনূর্ধ্ব-১৬ দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। অথচ গত বছর তার বয়স ছিল মাত্র ১২!

প্রতিভার ঝলক দেখিয়ে ১৩ বছর বয়সী বাসিলে এখন অনূর্ধ্ব-১৮ দলে খেলার অপেক্ষায়। দুদিন আগে সান্তোসের সঙ্গে ইমেজ-স্বত্বের চুক্তি করে ফের আলোচনায় এসেছেন এই বিস্ময় বালক। বাসিলের আগে এত অল্প বয়সে সান্তোসের সঙ্গে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের। সামনে তিনি নেইমারের মতো হতে পারলে লাভটা হবে ব্রাজিলেরই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

তৈরি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার!

আপডেট সময় ১২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫