সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

রাজউক এর নীতিমালা ভঙ্গ করে ভবন নির্মাণে নন্দিপাড়া স্থানীয়দের উদ্বেগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নীতিমালা লঙ্ঘন করে রাজধানীর খিলগাঁও থানাধীন ভবন মালিক আব্দুল মান্নান নকশা ছাড়া নিয়মবহির্ভূতভাবে ছয়তলা ভবন নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজউক একাধিকবার মৌখিকভাবে নোটিশ প্রদান করলেও ভবন মালিক নির্দেশ উপেক্ষা করে অবৈধ ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের নিষেধ অমান্য করলে গত ১৮ জুন স্থানীয় আলমগীর হোসেন রাজউক এ লিখিত অভিযোগ দিয়েছেন।
অপরিকল্পিত ভবন নির্মাণের ঝুঁকি
সবুজ বাগ মৌজার খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দিপাড়ায় এ ভবনটি নকশাবিহীন ও নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর সংশোধনী এবং এর ৩(খ) ধারা অনুযায়ী নির্মাণাধীন ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এর অনুমোদিত নকশা সাইটে সংরক্ষণ করার বিধান থাকলেও গণমাধ্যমের নজরে আসেনি এবং বিলবোর্ডে নির্মাণ কাজ শুরুর তারিখ রাজউক এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহিত করার বিধান থাকলেও তা মানা হয়নি। অন্যদিকে
ভবন নির্মাণ আইনে কমপক্ষে ৪০ ভাগ জমি খালি রাখা বাধ্যতামূলক। তবে ভবন মালিক এই নিয়ম মানছেন না। উল্টো সড়কের জমি অধিগ্রহণ করছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এই ভবনে তিতাস গ্যাসের সংযোগসহ নানা ধরনের অনিয়ম রয়েছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
রাজউকের তৎপরতা ও আইন লঙ্ঘন
রাজউক সূত্রে জানা যায়, ভবন মালিকদের বিরুদ্ধে একাধিকবার মৌখিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তবে ভবন মালিক কোনো জবাব দিচ্ছেন না এবং নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। ভবন মালিক আওয়ামী লীগের একজন দাপুটে ব্যক্তি হওয়া সত্ত্বে রাজউকের মৌখিক আদেশ অবজ্ঞা করে আইন লঙ্ঘন করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। রাজউক বরাবর লিখিত অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রতিবাদ ও উদ্বেগ
স্থানীয় বাসিন্দা অভিযোগকারী আলমগীর হোসেন ও একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানান, নকশাবিহীন এই ভবনে বসবাসকারী এবং আশেপাশের বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পাশের এক ভবনের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাজউক একাধিকবার মৌখিক নিষেধাজ্ঞা দিলেও ভবন মালিক আব্দুল মান্নান আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। সড়কের জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণ করা হলে এতে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাসহ নিয়মিত যাতায়াতে বিঘ্নিত হচ্ছে।”
ভবন মালিকের বক্তব্য
এ বিষয়ে আব্দুল মান্নান এর বক্তব্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমার বাড়ি আমি কিভাবে নির্মাণ করব সেটি আমার ইচ্ছা। আপনার প্রয়োজন নেই। নকশা রাজউকে দেখাব । অভিযোগের বিষয়টি তিনি এখনো অবগত হননি।
এছাড়াও ভবন মালিক সাংবাদিকদের নিউজ না করার জন্য অনুরোধ করেন।
স্থানীয়দের দাবি
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, অবিলম্বে এই অবৈধ নির্মাণকাজ বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। নইলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা শত শত মানুষের জীবন ঝুঁকিতে ফেলবে।
রাজউক এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাজধানীতে আগুনের ভয়াবহতা রোধে কাজ করলেও নন্দিপাড়া গলিতে এখন পর্যন্ত কোনো অভিযান চোখে পড়েনি। এতে অসাধু ভবন মালিকরা আরও উদ্ধত হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এই পরিস্থিতিতে রাজউকের কঠোর পদক্ষেপ ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

রাজউক এর নীতিমালা ভঙ্গ করে ভবন নির্মাণে নন্দিপাড়া স্থানীয়দের উদ্বেগ

আপডেট সময় ১০:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫