সংবাদ শিরোনাম ::
জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বগুড়া পাসপোর্ট অফিসে ডিডি মানিক ও এডি আজিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রূপগঞ্জে ১% বরাদ্দের কোটি টাকা ‘লুটপাট’: ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম

জয়সওয়ালের সেঞ্চুরি, ওভালে ঘুরে দাঁড়িয়েছে ভারত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

প্রথম ইনিংসে দুই দলই ছিল সমানে সমান। ভারত অলআউট হয়েছিল ২২৪ রানে। ইংল্যান্ড অলআউট হলো ২৪৭ রানে। মাত্র ২৩ রানের লিড নিতে পেরেছিল স্বাগতিক ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুল এবং সাই সুদর্শনের উইকেট হারিয়ে বিপদে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো ভারতের। ৭ রান করে আউট হন লোকেশ রাহুল এবং ১১ রান করে বিদায় নেন সাই সুদর্শন।
৭০ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাধেন আরেক ওপেনার জসস্বি জয়সওয়াল ও মিডল অর্ডার আকাশ দিপ। ১০৭ রানের অবদ্য জুটি গড়েন তারা দু’জন। ৪২.১ ওভারে ১৭৭ রানের মাথায় আউট হন আকাশ দিপ। ৯৪ বলে ৬৬ রান করে আউট হন তিনি। এরপর অধিনায়ক শুভমান গিল (১১) এবং মিডল অর্ডারে আরেক ব্যাটার করুন নায়ার (১৭) আউট হলেও জয়সওয়াল টিকে ছিলেন।

দলীয় ২৭৩ রানের মাথায় ৬ষ্ঠ ব্যাটার হিসেবে জয়সওয়াল যখন আউট হলেন তখন তার রান ১১৮। অর্থ্যাৎ, তার আগেই ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। বার্মিংহ্যাম, লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরির দেখা না পাওয়ায় সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি। এমনকি ওভাল টেস্টের প্রথম ইনিংসেও আউট হন তিনি ২ রান করে।
অবশেষে সমালোচকদের মুখ বন্ধ করে দারুণ এক সেঞ্চুরি করেন জয়সওয়াল। শেষ পর্যন্ত ১৬৪ রানে ১১৮ রান করে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৬৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান। ২৪ রানে রবিন্দ্র জাদেজা এবং ৫ রানে ব্যাট করছেন ধ্রুব জুরেল। ২৫৯ রানের লিড দাঁড়িয়েছে ভারতের। গাস অ্যাটকিনসন ৩টি এবং জস টাঙ ২টি করে উইকেট নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল সনদে ১২ বছর চাকরি, বৈধ সনদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জয়সওয়ালের সেঞ্চুরি, ওভালে ঘুরে দাঁড়িয়েছে ভারত

আপডেট সময় ০৯:৪৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫