মোঃ আবু হানজালা গাংনী ইউএনও অফিসের হিসাব সহকারি হিসেবে কর্মরত ২৮ বছর। মেহেরপুর জেলায় সরকারি কর্মচারিদের মধ্যে সব থেকে ক্ষমতাধর কর্মচারি আবু হানজালা। আবু হানজালা গত ১৪-০৭-১৯৯৭ খ্রিঃ গাংনী ইউএনও অফিসের হিসাব সহকারি হিসেবে যোগদান করেন। এরপর থেকে আজ পর্যন্ত গাংনী ইউএনও অফিসের বাহিরে চাকরি করেননি। মেহেরপুর জেলা প্রসাশক অন্য কোনো দপ্তরে ভুল করে বদলি করে থাকলে ঐ ভুলের খেশারত হিসেবে আবু হানজালা কে ইউএনও অফিসে রেখেই ১-২ মাসের কাগজ কলমে অন্য অফিসে থাকলে আবারও গাংনী ইউএনও অফিসে তাকে ফিরিয়ে দিতে হয়েছে। আবু হানজালা বদলির অর্ডার হওয়ার সাথে সাথে মন্ত্রী, এমপি, সচিব মহোদয় সহ স্থানীয় রাজনীতিবীদদের সুপারিশের দাপটে ডিসি সাহেবের চেয়্যার নড়বড়ে করে দিয়ে থাকেন। আর এই সকল কাজ করার জন্যই উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রসাশকরা বদলি করার সাহস পায়না। যে কারণে ১-২ করতে করতে ২৮ বছর একই অফিসে কর্মরত আছেন। স্থানীয় এক সাংবাদিক বলেন যে, আবু হানজালা এর বিরুদ্ধে লিখতে লিখতে সকল সাংবাদিকদের কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু আবু হানজালার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দুঃসাহস কোনো ইউএনও বা ডিসি দেখান নি। তিনি আরো বলেন যে, গাংনীতে যখন যে ইউএনও আসে সেই ইউএনও কথামতো আবু হানজালা চলেন না, আবু হানজালার কথায় ইউএনও রা উঠ বস করেন। সেই কারণেই সবাই বলে মেহেরপুর জেলায় সরকারি কর্মচারিদের মধ্যে সব থেকে ক্ষমতাধর কর্মচারি আবু হানজালা।
সংবাদ শিরোনাম ::
২৮ বছর গাংনী ইউএনও অফিসে রাজত্ব করছে আবু হানজালা
-
নিজস্ব প্রতিবেদক : - আপডেট সময় ০৮:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ৬৯৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























