সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা
গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস

কাজ না করে ১৫ লাখ টাকা উত্তোলন

গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কাজ না করে ১৫ লাখ টাকা উত্তোলন করে নেয়ার অভিযোগ ওঠেছে। জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ে গ্রাম অবকাঠামো সংস্কার (কাবিটা) বরাদ্ধ থেকে গাংনী সাহারবাটি ইউনিয়ন ভাটপাড়া ডিসি ইকো পার্কে প্রধান গেট নিমার্ণ ও গেটের পাশে মাটি ভরাট বাবদে ৭ লাখ টাকা বরাদ্ধ হয়েছে। এই টাকার মধ্যে এক টাকার কাজও আজ পর্যন্ত করা হয়নি। এই প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়্যারম্যান সাহারবাটি ইউনিয়নের ইউপি সদস্য মোছাঃ জরিমন নেছা এর সাথে এই বিষয় কথা বললে তিনি বলেন যে, পিআইও অফিস আমাকে পিআইসি করেছেন এবং অফিস টাকা উত্তোলন করে নিয়েছে, ঐ টাকা আমি আজ পর্যন্ত চোখে দেখিনি এই কাজ পিআইও অফিস কবে কখন কাকে দিয়ে করাবেন তাও আমি জানিনা। আরও জানা যায় একই ভাটপাড়া ডিসি ইকো পার্কে যে, ২০২৪-২৫ অর্থ বছরের ১ম ও ২য় পর্যায়ে গ্রাম অবকাঠামো সংস্কার (কাবিটা) বরাদ্ধ থেকে ভাটপাড়া ডিসি ইকো পার্কের শিশু পার্ক হতে বদ্ধভূমি পর্যন্ত ও কাজলার পাড় হতে আশ্রয়ন মুখি রাস্তা এইচবি করণ এবং দোকানের সামনের মাঠে মাটি ভরাত বাবদে ৮ লাখ টাকা বরাদ্ধ হয়েছে। কাজের অগ্রগতি জানার জন্য এই কাজের পিআইসি সাহারবাটি ইউনিয়নের ইউপি সদস্য মোছাঃ ফেরদৌসি খাতুন এর সাথে কথা বলে জানার চেষ্টা করলে বলেন যে, দুইদিন আগে ৩০০ মিটারের রাস্তা এইচবি করণের কাজ হয়েছে। এই বিষয় পিআইও এর সাথে ২৩-০৭-২০২৫ খ্রিঃ তারিখে সন্ধ্যা ৬.১৬ মিনিটে এই বিষয় কথা বলতে গেলে তিনি বলেন, আমি মোটরসাইকেল উপর আমি রাত ১০.০০ টার সময় ফোন দিয়েন। এই বিষয় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন যে, এই বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে বিষয়টা খতিয়ে দেখা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস

কাজ না করে ১৫ লাখ টাকা উত্তোলন

আপডেট সময় ০৮:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫