ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮ বছর পর বেঞ্চে বসলেন রোনালদো!

গত ১৮ বছরের পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে। ফুটবলে এসেছে অনেক পরিবর্তন। বিশ্বকাপের শিরোপা বদল হয়েছে। কিন্তু একটা ধারা কখনই বদলায়নি। জাতীয় দলের ম্যাচে কখনই বেঞ্চে বসিয়ে রাখা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালোকে। ১৮ বছর পর আজ কাতার বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এই ঘটনা ঘটল। পর্তুগালের প্রথম একাদশে নাম নেই সিআর সেভেন!

কাতার বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগাল কোচ রোনালদোকে প্রথম একাদশে খেলিয়েছেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে তুলে নিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। ঝামেলার শুরু তখন থেকেই। পুরো সময় না খেলানোয় রোনালদো রেগেমেগে এক কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে ঝগড়ায় জড়ান। পরে কোচের উদ্দেশ্যে তিনি বলেন,‘আমাকে তুলে নিতে তার তর সইছে না’। এরপর থেকেই জল্পনা শুরু হয়, শেষ ষোলোর ম্যাচে রোনালদোকে কি একাদশে দেখা যাবে?

আশঙ্কা সত্যি করে আজ রোনালদোকে শুরুর একাদশে রাখেননি সান্তোস। শেষবার এ ঘটনা ঘটেছিল ২০০৪ সালের ইউরোতে রাশিয়ার বিপক্ষে ম্যাচে। সে ম্যাচটিতে রাশিয়াকে অবশ্য হারিয়েছিল পর্তুগাল। আজ অবশ্য রোনালদোকে ছাড়াই পর্তুগাল দারুণ খেলছে। ৩৫ মিনিটের মধ্যেই দুই গোল দিয়ে দিয়েছে সুইসদের। প্রথম গোলটির পর বেঞ্চে বসে থাকা রোনালদোর তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। যেন নিজের মন খারাপের বার্তাই দিচ্ছিলেন বারবার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

১৮ বছর পর বেঞ্চে বসলেন রোনালদো!

আপডেট সময় ১১:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২