সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ডিপিডিসির মিটার রিডারের বিরুদ্ধে ২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

অবৈধ সংযোগ, মিটার কারসাজি ও বিল কমানোর নামে আদায় হতো মোটা অঙ্কের অর্থ।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর একজন মিটার রিডার একেএম রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ, মিটার টেম্পারিং ও বিদ্যুৎ বিল কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় বস্তি ও বাণিজ্যিক স্থাপনায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছিলেন। এসব সংযোগের বিনিময়ে প্রতি মাসে নেওয়া হতো মোটা অঙ্কের ঘুষ। একইসাথে, আবাসিক গ্রাহকদের মিটারে কারচুপি করে বিদ্যুৎ বিল কমিয়ে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছিলেন বড় অঙ্কের টাকা।

রফিকুল ইসলামের নামে রয়েছে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে দুটি বহুতল ভবন, যার বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এছাড়া কাটাসুর ও লালমাটিয়ায় দুটি ফ্ল্যাট, নিজ এলাকায় কয়েক একর ফসলি জমি, দুটি মোটরবাইক, দুটি মাইক্রোবাস এবং একটি বন্ধকী ফ্ল্যাটও রয়েছে। স্থানীয়দের দাবি, এসব সম্পদের কোনোটিই তাঁর বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ডিপিডিসির মিটার রিডারের বিরুদ্ধে ২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ১১:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫