সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

সেনেগালকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ইংল্যান্ড

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইংলিশরা রীতিমতো নাজেহাল। কোচ গ্যারেথ সাউথগেট ম্যাচের আগে সে কথা স্বীকারও করে নিয়েছিলেন। জানিয়েছিলেন ঘরে থাকা লাখো মানুষের মুখে হাসি ফোটাতে চান। আজ অন্তত কথা রেখেছেন তিনি, কথা রেখেছে তার দল। দাপুটে পারফর্ম্যান্স দেখিয়েছে মাঠে, সেনেগালকে হারিয়েছে ৩-০ গোলে, তাতেই দলটি টানা দ্বিতীয় বারের মতো পৌঁছে গেছে বিশ্বকাপের শেষ আটে।

ইংল্যান্ড এমন দাপট নিয়ে পা রাখবে বিশ্বকাপের শেষ আটে, আজ আল বাইত স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অন্তত তেমন বলেনি। থ্রি লায়ন্সরা যখন প্রথম গোলের অপেক্ষায়, তখনই নিজেদের সেরা সুযোগগুলো তৈরি করেছে প্রতিপক্ষ সেনেগাল। বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে নেদারল্যান্ডসকে নাড়িয়ে দেওয়া সেনেগাল এদিনও প্রথম বড় সুযোগটা পেয়েছে।

সেই গোলটা হয়তো সেনেগালের মনোবলটাই ভেঙে দিয়েছিল। তার ছাপ পড়েছে ম্যাচের বাকি অংশে। সেই গোলের পর থেকে যে রীতিমতো ‘একমুখী চলাচল’র দেখাই মিলেছে ম্যাচটিতে! প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেনের স্কয়ার থেকে।

প্রথম গোলের কারিগর বেলিংহ্যাম এই গোলেও রেখেছেন বড় ভূমিকা। মাঝমাঠে গোটা দুই চ্যালেঞ্জ এড়িয়ে বলটা বাড়ান ফোডেনকে। তার স্কয়ার করা বলটাই জালে জড়িয়ে স্কোরলাইনটা ২-০ করে বসেন কেইন।

দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে সেনেগালের কফিনে শেষ পেরেকটা ঠোকেন বুকায়ো সাকা। বাঁ প্রান্ত থেকে ফোডেনের বাড়ানো বল ছয় গজের বক্সে পেয়ে যায় আর্সেনাল ফরোয়ার্ডকে। গোলরক্ষককে চিপ করে বলটা জালে জড়ান সাকা। স্কোরলাইনটা ৩-০ হওয়ার পরই নিশ্চিত হয়ে যায়, এই ম্যাচে আর হারছে না ইংল্যান্ড। হারলে সেটা রীতিমতো অভাবনীয় কিছুই হয়ে যেত, তবে সেটা সেনেগাল করে দেখাতে পারেনি। তাতে সাউথগেটের দল পৌঁছে যায় শেষ আটে।

কোয়ার্টার ফাইনালে হ্যারি কেইনরা খেলবেন ফ্রান্সের বিপক্ষে। কিলিয়ান এমবাপের ফ্রান্সও অনেকটা একই ঢঙে বিদায় করেছে পোল্যান্ডকে। আগামী শনিবার এই আল বাইত স্টেডিয়ামেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আর গেল ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড। সেই লড়াইয়ে কেইনরা উতরে গেলে ইংলিশদের মুখের হাসিটা আরও চওড়া হবে বৈকি!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

সেনেগালকে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টারে ইংল্যান্ড

আপডেট সময় ১১:৫৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২