সংবাদ শিরোনাম ::
ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান! নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক যুবক গ্রেফতার  রিকশা চালক নকির চরম অসহায়  রাজস্ব বাজেটে পিছিয়ে বেরোবি, বরাদ্দ ৮২ কোটি ৮১ লাখ টাকা

পাকিস্তানের কোচিং থেকে ইউসুফের পদত্যাগ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। দেশটির সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুসারে, ব্যক্তিগত কারণে পদ ছেড়েছেন সাবেক কিংবদন্তি ব্যাটার।

সূত্র জানিয়েছে, ইউসুফ পদত্যাগপত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে জমা দিয়েছেন। যার মাধ্যমে তার সাম্প্রতিক কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে অভ্যন্তরীণ সূত্র বলছে, ইউসুফের বিদায় সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ ছিল এবং ভবিষ্যতে আবারও কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

এনসিএ-তে উদীয়মান ক্রিকেটারদের নিয়ে কাজ করতেন ইউসুফ। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের সময় জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।
গেল ৪ মার্চ নিউজিল্যান্ড সফরের আগে শাহিদ আসলামকে সরিয়ে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় ইউসুফকে। তবে বাংলাদেশের বিপক্ষে সদ্যসমাপ্ত হোম সিরিজে কোচিং স্টাফে ছিলেন না ডানহাতি সাবেক ব্যাটার।

এটাই প্রথম নয়, ইউসুফ এর আগেও গুরুত্বপূর্ণ পদ থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন। গত বছর নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেন।

ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছিলেন, ‘এই অসাধারণ দলের সেবা করতে পারা আমার জন্য একটি গর্বের বিষয় এবং পাকিস্তান ক্রিকেটের অগ্রগতি ও সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত। আমাদের খেলোয়াড়দের প্রতিভা ও আত্মবিশ্বাসে অগাধ বিশ্বাস রাখি এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
পিসিবিও ইউসুফের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে লেখে, ‘নির্বাচক কমিটির সদস্য হিসেবে মোহাম্মদ ইউসুফের অমূল্য অবদানের জন্য পিসিবি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

উল্লেখ্য, সাবেক এই অধিনায়ক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে পাকিস্তানি যুবারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

পাকিস্তানের কোচিং থেকে ইউসুফের পদত্যাগ

আপডেট সময় ১১:২৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫